ই-মেইল
contact-us@mygbd.org
উত্তর: এই ওয়েবসাইটটি গাজীপুর এলাকার রক্তদাতা এবং রোগীদের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য তৈরি। আমাদের লক্ষ্য হলো জরুরি মুহূর্তে সহজেই রক্তের ব্যবস্থা করা।
উত্তর: হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ডোনার খোঁজা এবং যোগাযোগ করা সম্পূর্ণ বিনামূল্যে। আমরা বা আমাদের কোনো ডোনার রক্তের বিনিময়ে টাকা গ্রহণ করেন না।
উত্তর: না, আমরা কোনো ব্লাড ব্যাংক নই। আমরা শুধুমাত্র ডোনার এবং গ্রহীতার মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করি।
উত্তর: মূলত গাজীপুর ও এর আশেপাশের এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্যই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে, যাতে দ্রুততম সময়ে ডোনার পৌঁছাতে পারেন।
উত্তর: আপনার বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে এবং ওজন অন্তত ৫০ কেজি হতে হবে। আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে।
উত্তর: সাধারণত একজন সুস্থ পুরুষ প্রতি ৩ মাস অন্তর এবং একজন নারী প্রতি ৪ মাস অন্তর রক্ত দিতে পারেন।
উত্তর: না, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। বরং এটি নতুন রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
উত্তর: হ্যাঁ, ধুমপায়ীরা রক্ত দিতে পারেন। তবে রক্ত দেওয়ার অন্তত ১ ঘণ্টা আগে এবং পরে ধূমপান থেকে বিরত থাকা ভালো।
উত্তর: এটি ঔষধের ধরনের ওপর নির্ভর করে। অ্যান্টিবায়োটিক বা জটিল কোনো রোগের ঔষধ চলাকালীন রক্ত দেওয়া উচিত নয়। ডাক্তারের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
উত্তর: রক্ত দেওয়ার পর প্রচুর পানি পান করুন, ১৫-২০ মিনিট বিশ্রাম নিন এবং পরবর্তী কয়েক ঘণ্টা ভারী কাজ থেকে বিরত থাকুন।
উত্তর: আমাদের হোমপেজে গিয়ে রক্তের গ্রুপ এবং আপনার এলাকা (গাজীপুরের নির্দিষ্ট থানা বা এলাকা) সিলেক্ট করে সার্চ দিলে এভেইলেবল ডোনারদের তালিকা দেখতে পাবেন।
উত্তর: সার্চ রেজাল্টে ডোনারের নাম আসবে। এরপর আপনি গাজীপুর ব্লাড ডোনারস এ ঐ ডোনারের জন্য রিকোয়েস্ট করতে পারবেন।
উত্তর: আমাদের প্ল্যাটফর্মে রক্ত কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ডোনার টাকা দাবি করলে সাথে সাথে আমাদের 'রিপোর্ট' অপশন বা কন্টাক্ট পেজের মাধ্যমে জানান।
উত্তর: একজন ডোনার ব্যস্ত থাকতেই পারেন। তাই হতাশ না হয়ে তালিকায় থাকা পরবর্তী ডোনারকে কল করার চেষ্টা করুন।
উত্তর: হ্যাঁ, আপনি আমাদের 'Blood Request' অপশনে গিয়ে আপনার প্রয়োজনের বিস্তারিত লিখে পোস্ট করতে পারেন, যাতে ডোনাররা তা দেখতে পান।
উত্তর: হ্যাঁ, আপনি যদি কিছুদিন রক্ত দিতে অক্ষম হন, তবে আমাদের জানালে আমরা সাময়িক অফ করে দিবো।
উত্তর: আপনার ফোন নম্বর শুধুমাত্র রক্তের প্রয়োজনে যারা সার্চ করবেন, তারাই দেখতে পাবেন। আমরা তথ্যের গোপনীয়তা বজায় রাখতে বদ্ধপরিকর।
উত্তর: লগইন পেজে 'Forgot Password' অপশনে ক্লিক করে আপনার ইমেইল বা ফোন নম্বরের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
আমাদের জানালে ড্যাশবোর্ড থেকে 'Last Donation Date' আপডেট করে দিবো। এটি খুবই গুরুত্বপূর্ণ যাতে সিস্টেম আপনাকে ৪ মাসের আগে সার্চ লিস্টে না দেখায়।
উত্তর: আমাদের 'Contact Us' পেজে গিয়ে মেসেজ পাঠাতে পারেন অথবা সরাসরি আমাদের সাপোর্ট ইমেইলে মেইল করতে পারেন।
সক্রিয় রক্তদাতা
মোট রক্তদাতা
বর্তমান রক্তের আবেদন